আন্দামান এর অচেনা Little Andaman আর Long Island এর কিছু খুঁটিনাটি

বাবা মা, সাথে আরো দু’জন সত্তরোর্ধ ‘যুবক’ সম্প্রতি ঘুরে এলেন আন্দামান। এটা ছিলো বাবা মা’র তৃতীয় আন্দামান tour, তাই এই tour plan এ Port Blair আর Havelock ছিলো বুড়িছোঁয়ার মতো, মূল লক্ষ্য ছিলো Little Andaman, Bakultala, Long Island – এই তুলনামূলক কম touristy জায়গাগুলো ঘুরে আসা, এই post সেই নিয়েই। কোনো package এ নয়, Pre-booking ও বিশেষ করা হয়নি, কেনো সেটায় পরে আসছি।

Little Andaman বা Long Island যাওয়ার জন্য কোনো আলাদা permission লাগে না। Little Andaman এর সরকারি জাহাজ যায় Port Blair থেকেই, Rangat থেকে একইভাবে যাওয়া যায় Long Island। আবার Long Island থেকে Havelock বা Port Blair ফেরার সরকারি জাহাজ আছে। Star e-ticket website থেকে ticket কাটা যায়। সে সবই ঠিক আছে, তবে সমস্যা অন্য জায়গায়। এই route গুলোর ticket সাধারণত open হয় মাত্র সপ্তাহ খানেক আগে, কখনও বা আরও দেরিতে। সমুদ্রের পরিস্থিতির কারণে বা অন্যান্য কারণে অনেক সময় ferry reschedule হয়, বা cancel ও হতে পারে। আবার সব দিন সব route এ জাহাজ থাকেও না। আর এই সব কারণেই এই tour এর প্রায় পুরো schedule টাই on-the-fly decide করতে হয়েছে।

Port Blair থেকে Little Andaman এর উদ্দেশ্যে প্রায় 7hrs এর journey 09.03.24 তারিখে, এই লম্বা সময়ের কথা ভেবে booking করা হয়েছিল Deluxe category তে, জাহাজের নাম MV CAMPBELLBBAY। সব সরকারি জাহাজের ticket এই senior citizen দের জন্য 50% discount আর সেই সুবিধা নিয়ে এই journey র ticket জনপ্রতি ₹1000 মতো।

Port Blair থেকে Little Andaman যাওয়ার 09.03.24 এর ticket পাওয়া গেছিলো আগেই, কিন্তু ফেরার ticket open ই হচ্ছিলো না!! 😟। দোলাচলে রেখে রেখে শেষমেশ 08.03.24 তারিখে, মানে যাওয়ার ঠিক আগের দিন, ticket open হলো 12.03.24 এর, তড়িঘড়ি করে কাটলাম!! 😅। তাই Little Andaman এর জন্য বরাদ্দ হয়েছিল তিনটে night।

Little Andaman এর Hut bay jetty তে যে সময় জাহাজ পৌঁছয়, সেই জাহাজের লোকজনকে নিয়ে যাওয়ার জন্য সাধারণত একটা bus থাকে সেই সময়। Jetty র সব থেকে কাছের locality বলতে Gandhi bazar/ Indira nagar, সেখানে গুটিকয়েক hotel আছে। Auto reserve করে যাওয়ার খরচ ₹150।

পরের দিনের (10.03.24) ঘুরে বেড়ানো বাসেই। Butler Bay beach এর জন্য নির্দিষ্ট stop এ নেমে forest area র মধ্যে দিয়ে হেঁটে পৌঁছতে হয় এই beach এ। কুমিরের কারণে জলে নামা নিষেধ। Beach এ দেখতে পাওয়া যায় turtle breeding ground। ভাগ্য সদয় থাকলে আশে পাশে গাছ থেকে পড়ে থাকা নারকেলও পাওয়া যেতে পারে!! এখান থেকে বেরিয়ে আবার সেই বাসেই, গন্তব্য White Surf waterfall। তবে বাসে গেলে bus stop থেকে প্রায় 30min হাঁটতে হবে। Alternate option, Gandhi bazar/ Indira nagar থেকে auto reserve করে যাওয়া, সেক্ষেত্রে waterfall এর আরও কাছেই পৌঁছে যাওয়া যায়, হাঁটার ব্যাপারটা থাকে না।

Little Andaman এ একটা Lighthouse আছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ী যাওয়ার রাস্তা, বেশ দুর্গম। 11.03.24 তারিখে সেই রাস্তায় পাড়ি, খরচ ₹2700। Lighthouse এর উপর থেকে চারপাশের beach দেখতে বেশ সুন্দর লাগে। এটা দেখে ফেরার পথে স্নান করার জন্য থামাই যেতে পারে Chattan beach এ!! আর বিকেলটা কাটানোর জন্য Kalapatthar Beach (হ্যাঁ, Havelock এও আছে Kalapatthar Beach, এখানেও একটা আছে!!)। তবে bus stop থেকে হেঁটে এই beach এ পৌঁছতে 20min মতো লাগবে।

Lighthouse থেকে তোলা

12.03.24 তারিখে Port Blair ফেরা, এবারে জাহাজ MV Kalighat। Deluxe category নেই এই জাহাজে, ticket পাওয়া গেছিলো bunk এর, খরচ ₹625। ইতিমধ্যে DFO, Middle Andaman এর সাথে যোগাযোগ করা হয়েছে। ঘটনাচক্রে এই journey চলাকালীন ওনার থেকে mail confirmation আসে যে ঠিক দুদিন পরে, 14.03.24 আর 15.03.24 র জন্য বকুলতলার Forest IQ এ booking পাওয়া গেছে!! 🤩। অগত্যা মাঝের দুটো night, 12.03.24 আর 13.03.24, Port Blair এই থেকে কিছু sightseeing!!

14.03.24 সকালেই বাস। Rangat যাওয়ার বাস, কিন্তু নামতে হবে বকুলতলা। আগের দিন counter থেকে বাসের ticket কেটে নেওয়া হয়েছিলো। প্রসঙ্গত বলে রাখি, সব বাসেই senior citizen দের ticket এ concession আছে, তবে সেটা বললে দেয়!! 🤪। বকুলতলা পৌঁছে Forest IQ তে ব্যাগপত্তর রেখে গাড়ি reserve করে যাওয়া হলো Yeratta beach, খরচ ₹800। এখানে গাড়ি এক জায়গায় নামায়, সেখানে থেকে mangrove এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা, অন্য প্রান্ত থেকে আবার গাড়িতে উঠে ফেরা।

Yeratta beach এর কাছে Mangrove Walk
রমন বাগিচা

এরই মধ্যে আবার DFO সাহেবের শরণাপন্ন হয়ে একদিনের জন্য, 16.03.24, Long Island এর Surmae Guest House এর booking confirm হয়!! 😅। আগে পরিকল্পনা ছিল 15.03.24 তারিখে Long Island যাওয়ার, সেই মতো জাহাজের ticket ও কাটা হয়েছিলো। পরিবর্তিত পরিস্থিতিতে সেই ticket cancel করে নতুন করে ticket কাটা হলো 16.03.24 এর।

15.03.24 একটা গাড়ি reserve করে ঘুরে নেওয়া হলো Dhanih Nallah র কাছে Mangrove Walkway আর beach, সেখান থেকে Panchawati Beach, তারপরে Moricedera Beach (এখানে স্নানও করা যায়), আর শেষে Amkunj Beach। এরপর reserve গাড়ি ছেড়ে দিয়ে lunch সেরে বিকেল বেলা local bus এই উদ্দেশ্যহীন ঘোরাঘুরি।

পরিবর্তিত পরিকল্পনা মত 16.03.24 তারিখে MV Ranichanga জাহাজে around 1hr এর journey Long Island এর উদ্দেশ্যে। General seat এর খরচ ₹350। তবে Rangat ছাড়ার আগে jetty তে পৌঁছনোর পথে একটা ছোট্ট detour নিয়ে দেখে নেওয়া হয় Raman Bagicha Beach।

17.03.24 তারিখ Long Island এ ঘোরাঘুরি। পায়ের জোর থাকলে হেঁটেই দেখে আসা যায় Blue Planet beach। Boat পিছু ₹8000 খরচা করে দেখে আসা যায় Lalaji Bay, Guitar Island (তবে এখানে নামতে দেয়না), আর সাথে দু’একটা spot। শুধু Lalaji Bay দেখে আসতে চাইলে খরচ পড়ে ₹4000। ঘন্টা দুয়েকের একটা adventurous hike করেও Lalaji Bay beach ঘুরে আসা যায়।

এইদিনই Havelock ফেরার ticket কাটা ছিলো MV Baratang এ, general seat, খরচ ₹500।

পরবর্তী একদিন, 18.03.24, কাটে Havelock এ, তার পরের দুটো দিন, 19.03.24 আর 20.03.24, Port Blair এ। তবে বহুল পরিচিত জায়গা, তাই details এ গেলাম না।


Comments

Your opinion matters. Is there anything I missed?

Your email address will not be published. Required fields are marked *