‘সুখে থাকতে ভূতে কিলোনো’ – প্রবাদটা নিশ্চয় শুনেছেন?
আচ্ছা, Goa গেছেন?? অনেকেই গেছেন ধরে নিচ্ছি।
দুটো প্রশ্নের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন না, তাই তো??
Goa মানেই বুঝি সমুদ্র, beach, বিদেশিনী (ahem, ![]()
!!)।
কিন্তু এই Goa ভ্রমণ যদি গাড়ি/scooty র সুখের পরিবর্তে cycle চালাতে চালাতে, মানে ওই ভূতের কিল খেতে খেতে করতে হয়, তাহলে কেমন হতে পারে, সেই অভিজ্ঞতাই share করবো।
Youth Hostel Association of India (YHAI) বলে একটি সংস্থা আছে। আর পাঁচটা সংস্থার সাথে এই সংস্থার তফাৎ হলো, কেন্দ্র সরকারী চাকরী যারা করেন, তারা এই সংস্থার বিভিন্ন program এ অংশ নেওয়ার জন্য বছরে এক মাস আলাদা করে special casual leave পেতে পারেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন, এক মাস, তিরিশ দিন। (না, আমিও কেন্দ্র সরকারী কর্ম পাইনি ![]()
)
এই YHAI এর একটা Cycling program হয় Goa তে, December এর শেষের দিকে। মূলতঃ South Goa কেন্দ্রীক একটা গোল tour, যেটা শুরু হয় North Goa তে, রাজধানী শহর Panaji র কাছে একটা সুন্দর beach Miramar এর কাছ থেকে।
আমাদের অনেকেরই Geared cycle এর ব্যাপারে সম্যক ধারণা নেই। যখন আমি গেছিলাম, আমারও ছিল না। তাই program এর শুরুতেই এই Geared cycle সম্পর্কে অবগত করানো হয় এবং একটা সম্পূর্ণ দিন রাখা হয় trial cycling এর জন্য। আর সেই দিনেই উপলব্ধি করবেন Goa মানেই সমুদ্র নয়, ছোটোবেলার ভূগোলের জ্ঞান আবার ফিরে আসবে মনে। যখন বেশ চড়াই একটা রাস্তায় আপনাকে cycle চালিয়ে উঠতে হবে, খেয়াল পড়বে পশ্চিমঘাট পর্বতমালার কথা!! বিকেলে আরেকদফা trial cycling করে ঘুরে আসবেন Goa র একটা পরিচিত জায়গা, Dona Paula। তবে এই দিনটা কিন্তু ভূতের কিলেরও trial version!!

আসল কিল খাওয়া শুরু পরদিন থেকে। Panaji থেকে বেরিয়ে Goa র ভিতরের scenic beauty উপভোগ করতে করতে পৌঁছবেন Majorda beach এ। এখান থেকে প্রায় 25km beach এর উপর দিয়েই cycle চালিয়ে যেতে হবে। নিশ্চয় ভাবছেন, বালীর উপর কিকরে cycle চালানো সম্ভব!! হ্যাঁ, সম্ভব। সমুদ্রের ঢেউ বারবার এসে বালী ভিজিয়ে দিয়ে যাবে আপনারই কথা ভেবে। সেই সদ্য ভেজা বালীই আপনার যাত্রাপথ। সমুদ্র থেকে বেশি ভিতরের দিকে চলে এলে শুকনো বালী, আর সমুদ্রের দিকে সরে গেলে বেশি ভেজা বালী!! দুটোর কোনোটাই উপযুক্ত নয় cycling এর জন্য। তাই আপনার লক্ষ্য সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে করতে এগিয়ে চলা, এ এক আশ্চর্য আনন্দ!!

না, পুরো সময়টাই মনে এই রোমান্টিকতা বজায় রাখা সম্ভব নয়, মূলতঃ সূর্য মাথার উপরে উঠে যাওয়ার পরে তো একদমই নয়!! রাস্তার ধারে অনেক beach shack দেখতে পাবেন, দাঁড়িয়ে যান নিজের সুবিধা মত, ইচ্ছা হলে সমুদ্রে দুটো ডুব মেরে আসুন, মন্দ লাগবে না।যখন beach এর রাস্তা শেষ, সূর্য্যও তখন সমুদ্রে ডুব দেওয়ার পথে।



পরদিন আবার Goa কে নতুন ভাবে চেনা, যেখানে কোনো সমুদ্র নেই, আছে জঙ্গলের রাস্তা। আর অনেক নাম না জানা মন্দির, গীর্জা। Netravali sanctuary তে পৌঁছে cycle রেখে approx 3km হেঁটে পৌঁছে যাবেন Netravali waterfall। সারাদিনের ক্লান্তি এক নিমেষে কেটে যাবে জলে পা ডুবিয়েই। কিন্তু পরক্ষনেই মনে হবে পায়ে যেনো কিসে কামড়ালো। ভাববেন মনের ভুল!! কিন্তু ভুল কেটে যাবে, যখন জলে ডুবিয়ে রাখা পায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠে দেখবেন অজস্র ছোটো ছোটো মাছ ঘিরে ধরেছে আপনাকে। পয়সা দিয়ে fish pedicure তো অনেকেই করিয়েছেন, এখানে একবার প্রকৃতির মধ্যে করিয়ে নিন, তাও free তেই!! (যদি কেউ মনে করেন অত্যুক্তি করছি, Netravali waterfall fish pedicure লিখে গুগুল বাবার শরণাপন্ন হয়ে দেখতে পারেন)।


সমুদ্রবিহীন Goa র সৌন্দর্য উপভোগ করতে করতে পরদিন কিছুটা পথ পাহাড় কেটে বানানো রাস্তা ধরে। তারপরে একসময় পিচ রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তা ধরে পৌঁছে যান Uguem lake এর ধারে। এইখানে কিছুক্ষনের বিশ্রাম নিয়ে পৌঁছতে হবে camp site এ।









Goa র Tambdi Surla মন্দির প্রত্নতাত্ত্বিক কারণেই খুব বিখ্যাত। Bhagwan Mahavir wildlife sanctuary র ভিতরে এই মন্দির। নিকষ কালো পাথরের উপরে নিপুণ শিল্প সত্যিই দৃষ্টিনন্দন। এই মন্দির যাওয়ার পথে, পাশেই পরে Kulem স্টেশন। এই Kulem station এর কাছেই সেই Chennai Express এর বিখ্যাত waterfall, যেটার আরেকটা সুপরিচিত নাম দুধসাগর waterfall।


শেষের camp জঙ্গলের মধ্যে। সকালে উঠে দেখবেন পাতার ফাঁক দিয়ে সূর্যরশ্মি উঁকি দিচ্ছে!! সেই দেখতে দেখতে বেরিয়ে পড়ুন। অনেকটা পথ পেরিয়ে আজ দেখতে পাবেন Goa র আরেকটা বিখ্যাত tourist attraction, Basilica of Bom Jesus। বিশাল সেই church!! সেই বিশালত্ব উপলব্ধি করুন।

এর পরে চলতে চলতে ধীরে ধীরে বুঝতে পারবেন যাত্রা শেষের মুখে, পৌঁছতে চলেছেন সেই প্রথম দিনের campsite এ। ছয় দিনের ব্যবধানে অতিক্রম করে ফেলেছেন প্রায় 300km রাস্তা – এই আপাত অসম্ভবকে বাস্তবায়িত করতে পারার আনন্দ দানা বাঁধতে শুরু করবে মনে। তখন বুঝতে পারবেন সুখে থাকতে ভূতের কিল কি জিনিস, যে খায়, শুধু সেই জানে!!





Leave a Reply to Rock Climbing course with Kolkata Trekkers Youth – ভ্রমণ বিলাস Cancel reply