Goa-Gokarna-Hampi Travel Itinerary in 9 days/8 nights
- Day 1
- Reach Vasco from Kolkata, explore nearby beaches & stay
- Day 2
- Local travel, Casino & stay
- Day 3
- Travel to Gokarna & stay at Kudle beach
- Day 4
- Trek to Paradise beach & camp
- Day 5
- Camp
- Day 6
- Travel to Hospet by bus & stay
- Day 7
- Hospet to Hampi early morning, local sightseeing & stay
- Day 8
- Hampi sightseeing & overnight train to Bangalore
- Day 9
- Bangalore to Kolkata return flight
কিছু details, যেগুলো সহজে net এ পাইনি, বা গিয়ে জানতে পেরেছি, সেগুলো share করছি।
1. গোয়া – Goa Travel tips
i) গোয়া airport এ নেমে যদি public transport avail করতে চান, gate থেকে বেরিয়েই ডান দিকে হাঁটতে থাকুন। যেখান airport শেষ হয়ে main road পড়ছে, সেই foot থেকেই nearest শহর Vasco যাওয়ার bus পাবেন। Vasco থেকে Panji/ Madgao যাওয়ার shuttle (non stop) bus পাওয়া যায়।
ii) Vasco bus stand আর Vasco rail station কাছাকাছি। Rail station এর সামনের রাস্তা ধরে clock tower এর দিকে একটু এগোলেই বাঁ হাতে পাবেন Aadarsh restaurent। এখানে fish thali তে ঝিনুকের একটা item থাকে, local ভাষায় বলে ’tisri/ তিসরি’। খেয়ে দেখতে পারেন।
iii) আমি বেড়াতে গিয়ে বরাবর সস্তায় থাকার জায়গা খুঁজি, কারণ রাত্রিটুকু ছাড়া বেশির ভাগ সময়টা বাইরেই কাটাই। Vasco clock tower এর কাছেই খোঁজ পেলাম Sultan Lodge এর (যোগাযোগ: 9923134242/ 9823469299), এই prime time এও একটা 4-bedded room 1000 টাকায়। Room অত্যন্ত basic, তবে আমাদের অসুবিধা হয়নি।
iv) Vasco rail station এর সামনে বিকেল থেকে ঠেলায় বিভিন্ন snacks বিক্রি হয়, local item ‘Rus omelette‘, নারকেল আর বিভিন্ন মশলা দিয়ে বানানো chicken gravy তে omelette দিয়ে দেয় আর সাথে দুটো bun।
v) Vasco rail station থেকে bus stand এর দিকে হাঁটলে মাঝখানে বাঁদিকে রাস্তার উপরেই আছে একটা bakery; sandwich etc. ও পাওয়া যায়, customized। এই bakery র উল্টো দিকের গলিতে আছে পরপর দোকান, যেখান থেকে কিনতে পারেন কাজু, দারচিনি। এছাড়াও branded কাজু, Zanytes ও এখানে বেশ famous।
vi) গোয়া তে আছে অনেক casino, কিছু Mandovi নদীতে floating। কোনো casino তেই local দের entry নেই বলেই শুনলাম। Experience এর জন্য যেতেই পারেন একবার। আমরা গেছিলাম ‘Deltin Jaqk‘ (typo নয়), charge 2k per person for basic package, যার মধ্যে পাবেন unlimited buffet food আর unlimited indian make foreign liquor, live music এর সাথে। যদি খেলতে চান, তাহলে প্রথমবার 500 টাকার বিনিময়ে পাবেন 1000 টাকার special chips। Special বললাম কারণ এই 1000 টাকার special chips দিয়ে খেলে আপনি extra যা জিতবেন, সেটা cashout করতে পারবেন, তবে 1000 টাকার এই special chips cashout করা যাবে না। আছে বিভিন্ন table, blackjack, roulette, mini flush (aka Teen Patti) সহ আরো নানারকম, dealer রা more-or-less helpful, খেলার নিয়মকানুন বুঝিয়ে দেবেন। পকেটের গরম বেশি হলে আর ভাগ্য সাথে থাকলে floating casino তেই আছে ATM এর সুবিধাও!! উপরি পাওনা হিসেবে ফেরার সময় casino র photographer এর তোলা আপনার photo আপনাকে frame বন্দী করে দেওয়া হবে, এর জন্য কোনো আলাদা charge নেই।
vii) Jumpin Heights – Adventure seeker দের কাছে পরিচিত নাম, হৃষীকেশে 83m height থেকে Bungee jumping করায়। এখন এরা গোয়া তেও। যদিও উচ্চতা তুলনামূলক কম, 55m, তবে Mayem lake এর উপর থেকে ঝাঁপানোর charm আলাদাই!! Charge 4800, যার মধ্যে ধরা আছে pendrive এ video আর আজীবন মনে রাখার মত একটা রোমাঞ্চ।

2. গোকর্ণ – Gokarna travel tips
i) গোয়ার মারগাঁও শহর থেকে পাবেন Ankola র bus, সময় লাগে ঘন্টা তিনেক, সেখান থেকে ধরতে হবে গোকর্ণর bus, Ankola থেকে দুরত্ব ওই 30km মতো। এছাড়াও মারগাঁও station থেকে Karwar train এ গিয়ে, সেখান থেকেও যেতে পারেন।
ii) গোকর্ণ bus stand এর কাছেই main beach, সেখানে আমরা যদিও যাইনি। আমরা 100 টাকা দিয়ে auto করে গেলাম hilltop, সেখান থেকে ব্যাগ-বন্দুক সহ পায়ে হেঁটে নিচের দিকে নেমে পৌঁছতে হবে Kudle beach এর এক মাথায়, দুরত্ব মোটামুটি 250m। সেখান থেকে আপনাকে beach বরাবর হাঁটতে হবে, beach এর ধারেই অনেক shacks।
iii) আমাদের কোনো booking ছিলো না। বিভিন্ন hotel এ phone করতে করতে যোগাযোগ হলো একজনের সাথে, Ph. No. 7760191312, নাম সঠিক মনে নেই, Truecaller এ Praveen দেখাচ্ছে। খুবই helpful এবং অমায়িক ছেলে। Kudle beach এর মোটামুটি মাঝামাঝি করে beach shack এর location, খরচ পড়লো প্রতি room এর 1000 টাকা। Beach shack এর সামনের beach restaurent (Sunset cafe) তে বিভিন্ন sizzler এর preparation দারুণ!! মূল্যও বেশ কম, 250-300 র মতো।
iv) আমাদের লক্ষ্য ছিলো গোকর্ণর আরেকটি beach এ camping, সেই শুনে এই ছেলেটিই তার থাকার জায়গাতে আমাদের extra bag-n-baggage রেখে দিলো দুদিনের জন্য, কোনো খরচ ছাড়াই। আমরা সত্যিই অভিভূত হয়েছি ওর ব্যবহারে।
v) গোকর্ণ র Main Beach আর Kudle beach এর কথা বললাম। এর পরে আছে Om beach, যেটাও accessible by road। কিন্তু যেখানে camping এর উদ্দেশ্যে আমরা tent আর অন্যান্য আনুষঙ্গিক carry করে গলদঘর্ম হচ্ছিলাম, সেই beach এর নাম Paradise beach। Tadadi হয়ে Belekan গাড়িতে গিয়ে সেখান থেকে 1km হেঁটেও পৌঁছানো যায়। কিন্তু আমরা গেছিলাম Kudle beach থেকে হেঁটে, via Om beach and Half Moon beach। Rest নিতে নিতে, ছবি তুলতে তুলতে যেতে সময় লেগেছে ঘন্টা তিনেক। রাস্তা একটু tricky, কিছু অংশে। Om beach থেকে একটা পাহাড় টপকে Half Moon beach, আর সেখান থেকে আরেকটা পাহাড় টপকে Small Hell beach হয়ে Paradise beach। পাহাড় টপকানোর সময় উপর থেকে সমুদ্র আর beach এর দৃশ্য অনবদ্য।
Camping in Paradise/Small Hell beach, Gokarna
vi) Small Hell beach আর Paradise beach পাশাপাশি। আমাদের plan ছিলো Paradise beach এ tent pitch করা, তবে আগে শুনেই গেছিলাম যে Paradise beach এ কোনো এক সংস্থা তাদের tent ভাড়া দেয় বলে নিজেদের tent pitch করার জন্য তাদেরকে 300-500 টাকা দিতে হয়। অকুস্থলে পৌঁছে বুঝলাম Small Hell beach এ tent pitch করার জন্য এরম কোনো complication নেই। Already যথেষ্ট tired ছিলাম, আর ভাগ্যক্রমে একটা সুন্দর spot ও পেলাম Small Hell beach এর ধারে। তাই দেরি না করে সেখানেই tent pitch করার সিদ্ধান্ত নিলাম।
vii) Full fledged camping, অর্থাৎ রান্না করে খাওয়ার পরিকল্পনা ছিলোনা। অগত্যা tent pitch করেই ছুটলাম এক km দূরে Belekan, সেখান থেকে রাতের খাওয়ার নিয়ে এলাম। Beach এই সারাদিন জলের bottle কিনতে পাওয়া যায়, তাই পানীয় জলের চিন্তা নেই।
viii) পরদিন সকালে শুকনো পাতা, ডালপালা কুড়িয়ে, তার উপরে flight এ পাওয়া sanitizer এর pouch ঢেলে আগুন জ্বালানো হলো, সেই আগুনে maggi বানিয়ে বেশ আমোদ হলো!! আগুনে নিকষ কালো হয়ে যাওয়া saucepan নিমেষেই নিজের রং ফিরে পেলো beach এর বালি আর সমুদ্রের জলের ঘষা পেয়ে!!
ix) ভরা কোটাল এর কারণে যথেষ্ট জলস্ফীতি ছিলো বলে সমুদ্রে নামায় বেশ restriction ছিলো প্রশাসনের তরফে। তবে সেই গ্লানি মুছে গেল রাতে পূর্ণিমা চাঁদের আলোয় উত্তাল সমুদ্রের রূপ দেখে।
x) Trek করে ফিরতে না চাইলে এখান থেকে boat এও ফিরতে পারেন। Kudle beach এর জন্য per head 400 টাকা, আর Belekan যাওয়ার জন্য 300 টাকা। আমরা হেঁটেই ফিরলাম Belekan। Belekan এর ঠিক মুখে একটা খাল, যেখানে আগের দিন গোড়ালিও ডোবেনি, পাথরে পা দিয়েই পেরোনো গেছিলো, ভরা কোটালের জলস্ফীতির কারণে সেই একই খাল পার করলাম কোমর-সমান জলে ডুবে!!
xi) গোকর্ণে বেশ কিছু মন্দির আছে, তবে সময়াভাবে আমরা দেখে উঠতে পারিনি।







3. হাম্পি – Hampi travel tips
i) হাম্পির nearest শহর Hospete, এখানে train station ও আছে। গোকর্ণ থেকেই আমরা bus পেলাম Sirsi হয়ে Hospete যাওয়ার, তবে এরম direct bus এর সংখ্যা কম, আমরা ভাগ্যক্রমে পেয়েছিলাম। এছাড়া Hampi থেকে Ankola ফেরত গিয়ে সেখান থেকে bus পেতে পারেন Hospete বা Hubli র। Online এ গোকর্ণ থেকে Hubli যাওয়ার night bus দেখায়, যেগুলো ধরার জন্য সম্ভবত গোকর্ণ শহর থেকে around 10km দূরে গোকর্ণ highroad এ যেতে হয়। Hubli তে train station ও আছে। মারগাঁও থেকেও Hubli আসতে পারেন train এ। Hubli থেকে Hospete হয়ে হাম্পি যাওয়া যায়। গোকর্ণ তে অনেকে বললো Bellary হয়ে হাম্পি যাওয়ার কথা, তবে map এ এই route এর দুরত্ব, Hubli হয়ে হাম্পির দুরত্বের থেকে প্রায় 100km বেশি।
ii) গোকর্ণ থেকে Hospete আসার bus ভাড়া নিলো 332 টাকা per head, সময় নিলো 10 ঘন্টা।
iii) Hospete এর busstand বড়, সেখানেই আছে Yatri Niwas। আবারও সেই basic accommodation, charge 600 টাকা প্রতি double bed room এর। এই Yatri Niwas এর ঠিক নিচেই restaurent, খাবার veg, তবে খুবই সুস্বাদু।
iv) পরদিন সকালে auto নিয়ে হাম্পি, 300 টাকা দিয়ে। এইখানেই শুধু accommodation book করা ছিলো, হাম্পি থেকে একটু দূরে কমলপুরে, KSTDC র ‘Mayura Bhuvaneshwari‘। World heritage site area র মধ্যে এটিই একমাত্র hotel। এদের 10-bed dormitory ও আছে।
v) হাম্পিতেও ঘটনাচক্রে আরেকজনের সাথে যোগাযোগ হলো। ভাই auto চালায়, auto র নাম Anaconda, আর ভাইয়ের নাম Anant, যোগাযোগ 9480569302। ভালো english বলে, আর বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবেই সেই জায়গার details বলে দেয়। ব্যবহার ভালো লাগায় আমরা দুদিনের জন্যই booking করি, একদিন তুঙ্গভদ্রা নদীর একদিক, পরদিন অন্যদিকে, খরচ 2000 টাকা।
vi) হাম্পিতে প্রচুর দেখার জায়গা। তাই selective দুটো জায়গারই তথ্য দিচ্ছি। নদীর একদিকে হাম্পির বিখ্যাত boating (পোষাকি নাম Coracle ride), half hour এর charge 500 টাকা per person, 1hr এর 800 টাকা। এই boating এর experience skip করলে বোকামি হবে।
vii) নদীর অন্যপারে হনুমানের জন্মস্থান হিসেবে প্রসিদ্ধ পাহাড়, মন্দির পাহাড়ের মাথায়, উঠতে হবে 575 টা সিঁড়ি ভেঙে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, উঠতে হবে খালি পায়েই, জুতো রেখে যেতে হবে পাহাড়ের নিচেই।
viii) হাম্পি ঘুরে auto করে (350 টাকা) গেলাম Hospete rail station। Ticket কাটা ছিল overnight train এ Bengalore এর। সেখান থেকে অন্তিম গন্তব্য: বাড়ী!! ![]()
![]()
পুরো travelogue লিখে bore করতে চাইনি। তা সত্ত্বেও যথেষ্ট বড়ই হয়ে গেলো।। ![]()
![]()
























< Pratik, an Electrical Engineer by profession, is passionate about electric gadgets and loves to do DIY home automation kind of work himself. An avid traveller, who loves to plan his own trip with family, friends and senior citizens. Originally from the land of Nobel laureate Rabindranath Tagore, Bolpur-Santiniketan. Currently lives in Falakata, North Bengal. >






Your opinion matters. Is there anything I missed?