Cambodia Angkor Wat temple

Angkor Wat, সাথে Bangkok

ঘুরে এলাম ছোটবেলা থেকে শোনা Angkor Wat, সাথে ফেরার পথে ছোট্ট করে Bangkok, Oct 2023।

পুরোটাই নিজে plan করে, তাই সেই সূত্রে পাওয়া কিছু তথ্য দিয়ে রাখি, নিজেরও মনে থাকবে, যদি অন্য কারোর কাজে লাগে, তাহলেও ভালো লাগবে!!

1. Cambodia

a) Visa – Online process. অনেক আগে apply করতে গেলে notification আসে যে travel date দেরী আছে। তা সত্ত্বেও apply করে রাখা যায়, তবে Visa issue হয় ওই মাসখানেক আগেই।

b) Travel requirement – যাওয়ার আগে বিভিন্ন vlog/ blog থেকে জেনেছিলাম, per person 500$ cash carry করাটা mandatory। আমরা carry করেছিলাম, তবে কোথাও দেখতে চায়নি। Insurance, Covid certificate এইসব কিছুই কোথাও লাগেনি।

c) Food – নারকেল based মশলা দিয়ে local Khmer style এর খাবার তৈরি করে, যার একটা particular গন্ধ আছে, সেটা কারোর পোষাতেও পারে, নাও পারে। সব খাবারে বিভিন্ন শাকপাতা/ সবজির আধিক্য আছে, বেশ স্বাস্থ্যসম্মত। তবে সবজি একটু কম সেদ্ধ করে। Amok Fish বা Amok Chicken খেয়ে দেখতে পারেন, কোথাও ডাবের মধ্যে (মালাইকারির মতো), আবার কোথাও পাতার ভেতরে মুড়ে (পাতুরির মতো) পরিবেশন করে। Siem Reap শহরের Old Market area তে কয়েকটা ভারতীয় restaurent ও আছে। আর আছে Pub Street, অন্তত একটা সন্ধ্যা সেখানে কাটানোই উচিৎ, শহরের tourism vibe টা feel করার জন্য। এটা সব-পেয়েছির রাস্তা, পাবেন street food, দারুণ সব bar, restaurent, fish spa, massage parlour। এখানে beef/ pork/ fish/ chicken তো পাবেনই, তাছাড়াও taste করতে পারেন alligator/ frog/ rabbit এর preparation।

d) Transport – Local transport বলতে Tuktuk। Bike এর সাথে toto লাগিয়ে দিলে যেটা দাঁড়াবে, সেই জিনিস। বেশ দরদস্তুর করে উঠতে পারেন, 2km মতো যেতে 1-1.5$ নেবে। ওখানে sightseeing, তার সাথে প্রথম আর শেষ দিনের pick up/ drop নিয়ে আমি পাঁচ দিনের জন্য গাড়ি ঠিক করে গেছিলাম, Facebook থেকে খুঁজে। তার যোগাযোগ, Ka Pouv (WA +85570759051)। আমরা Siem Reap (Cambodia) থেকে Bangkok (Thailand) বাসে ফিরেছিলাম, inter-country road journey experience করবো বলে। Giant Ibis company র bus এ এসেছি। Light Breakfast, lunch included থাকে। খুব comfortable seating arrangement। দুজন driver alternate করে চালায়। Approx. 8-9hrs এর day journey, roughly 2hrs পরপর fuel station এ দাঁড়ায়, toilet break এর জন্য। মাঝরাস্তায় immigration point, সেখানে কি করণীয়, আগে থেকেই guide করে দেয়।

e) Currency – ওখানে প্রায় সবাই $ নেয়। এই মুহুর্তে local currency, Cambodian Riel 4000 = 1$. তবে ভীষণ গুরুত্তপূর্ণ একটা কথা, ওখানে use করার জন্য US $ নেওয়ার সময় দেখে নেবেন প্রত্যেকটা note যেনো perfect condition এ থাকে। সামান্য দাগ/ 1-2mm এর ছোট্ট কাটা ছিলো বলে আমাদের প্রায় 4 – 5 টা 100$ currency note কোথাও নেয়নি।

f) খরচ – Flight per head one way approx. 10k INR, Oct এর ticket আমি May তে কেটেছিলাম। Hotel per night 1500 – 2200 INR এর মধ্যেই book করেছি। Visa 36$ per head। Per meal per head 3-7$ এর মধ্যে অনেকরকমই খেয়েছি। 12seater AC গাড়ির খরচ পড়েছে 18k INR including all parking fee। Angkor Wat সহ আরো অনেকগুলো মন্দির নিয়ে ticket এর দাম 62$ তিন দিনের জন্য per head, এক দিন বা দুদিনের ticket ও পাওয়া যায়। Kulen আর Tonle Sap এর entry fee 20$ করে per head। Siem Reap – Bangkok bus, 43$ per head। Airtel/ Jio র International Roaming এর খরচ, 1000 – 1200 INR মতো, প্রতি number এ।

g) ‘আহা কি দেখিলাম!’ – পুরো Siem Reap শহর জুড়ে Angkor Wat ছাড়াও আরো অজস্র মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, 20km দূরে আছে Rolous group of temples। এছাড়া আছে Kulen forest আর waterfall, Tonle Sap lake, বিভিন্ন museum। তাই সময় সীমিত থাকলে আগে থেকে চিন্তাভাবনা করে নেবেন কোনটা দেখবেন, কোনটা বাদ দেবেন। Ta Phrom এ মন্দির আর গাছের অন্তরঙ্গতা, Bayon এ বিশাল ভাস্কর্য্যে ফুটিয়ে তোলা স্মিত হাস্য, Banteay Srei এ প্রায় অক্ষত এবং অপূর্ব শিল্প, Beng Mealea তে ধ্বংসাবশেষের সৌন্দর্য্য আমার খুব ভালো লেগেছে। Tonle Sap lake দেখে সমুদ্র ভেবে বিস্ময় হয়! খেয়াল করলে দেখতে পাবেন রাস্তায় বিভিন্ন জায়গায়, bridge এর ধারে পাথরের মূর্তিতে ফুটিয়ে তোলা আছে সমুদ্রমন্থনের ঘটনা। তবে Angkor Wat এর sunrise tour আমার overhyped মনে হয়েছে, মতামত ব্যক্তিগত। Landmine museum এ জানতে পেরেছি কিভাবে নির্মম ইতিহাসের অভিশাপ Cambodia এখনো বয়ে চলেছে। আর হ্যাঁ, Apsara dance program এর সাথে buffet dinner অবশ্যই miss করবেন না, খরচ জনপ্রতি 1500 INR মতো। Siem Reap এ Royal Residence দেখতে গেলে আশেপাশে গাছের মাথায় অজস্র বাদুর দেখতে পাবেন! Siem Reap থেকে ফেরার আগে Old market থেকে বিস্তর দরাদরি করে জামাকাপড়, অন্যান্য জিনিস কিনতে পারেন। 2$ এ বেশ ভালো ভালো tshirt পাবেন।

Bayon temple এর মন ভালো করে দেওয়া হাসি মুখ

রহস্যে মোড়া Ta Prohm temple
প্রাগৈতিহসিক ধ্বংসাবশেষেরও যে সৌন্দর্য্য হয়, সেটা বোঝা যায় Prasat Beng Mealea র চারপাশে ঘুরে দেখলে

সবুজের মোড়কে এই প্রাচীন সৌন্দর্য্য অদ্ভুত সুন্দর!
আলাদা মানুষের চোখে, দিনের আলাদা ক্ষণে, ধরা দেয় আলাদা রূপে!
এই Ta Phrom মন্দিরেই হয়েছে Tomb Raider এর shooting।
Ta Phrom temple এ গিয়ে গর্বে বুকটা ভরে ওঠার একটা কারণ! 
Prasat Beng Mealea। Siem Reap এর বেশির ভাগ মন্দিরকে উদ্ধার করা হয়েছে এইরকম অবস্থা থেকে। তারপরে একটা একটা করে পাথর match করে restoration এর কাজ হয়েছে।
এই আলো আঁধারির খেলা, তার সাথে এই প্রাচীন প্রত্নতত্ব – সব মিলিয়ে দারুণ লাগে।

h) ‘তবে যাওয়ার আগে’ – Cambodia র মানুষজন ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি বোঝে আর বলতে পারে, তাই অল্প কথায় ভাঙ্গা ইংরেজিতে বোঝালে সহজে বুঝবে। প্রতিটা মন্দির চত্বর বিশাল, প্রচুর হাঁটাহাঁটি করতে হবে আর সিঁড়ি ভাঙতে হবে, সেরকম মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিয়ে যাবেন। Angkor Wat complex এর ticket যত্ন করে রাখবেন, বিভিন্ন entry point এ অনেক বার check হয়। অনেক জায়গায় toilet এ jet spray বা জলের ব্যবস্থা নাও থাকতে পারে।

i) এছাড়া – Grab app এর মাধ্যমে গাড়ি/ tuktuk book করতে পারেন, খাবার order করতে পারেন। একদিন রাত্রে প্রবল বৃষ্টির কারণে উপায়ান্তর না দেখে Foodpanda website থেকে খাবার order করেছিলাম hotel এর address এ, cash-on-delivery option দিয়ে, কোনো অসুবিধা হয়নি। Klook website থেকে Apsara dance with dinner book করেছিলাম। মনে দ্বিধা/ সঙ্কোচ না থাকলে, যেখানে খেতে যাবেন, discount হবে কিনা politely জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমরা দু’ তিন জায়গায় পেয়েছি, per item এ 1-2$ করে। Local SIM নিইনি, Roaming plan করেছিলাম মূলত কথা বলার জন্য, আর emergency net এর জন্য অল্প data। Net এর প্রয়োজন সকালে বেরোনোর আগে hotel এর wifi দিয়ে মেটাতাম, আর কিছুটা breakfast/ lunch এর সময় restaurent এর wifi এ।

2. Thailand

Sutapa Baksi Cambodia থেকে Thailand এসেছি bus এ। মাঝে border পেরোনোর সময় immigration। আমাদের Thailand এর visa করানোই ছিলো। তবে immigration এর line বেশ বড়ই ছিলো।

a) Visa – এই মুহূর্তে visa free, তাই বেশি detail এ যাচ্ছি না। আমরা sticker type transit visa করিয়েছিলাম BLS International থেকে।

b) Travel requirement – কিছুই কোথাও দেখতে চায়নি।

c) Food – Bangkok এ ভারতীয়দের ভীড় লেগেই থাকে। তাই এদিক সেদিক একটু খুঁজলেই ভারতীয় restaurent পাওয়া যায়। Sam Yot MRT station এর কাছে Ong Ang Walking Street এ একাধিক ভারতীয় restaurent রয়েছে, New Lucky Star restaurent এ আমরা বার তিনেক খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর experimental taste buds হলে Chinatown এর কাছে ফলের juice, মিষ্টি আলুর পকোড়া থেকে শুরু করে squid egg ভাজা, কাঁকড়াবিছে/ তেঁতুলেবিছে ভাজা সবই পাবেন, কিছু samples ছবিতে দিলাম।

d) Transport – Bangkok শহরের public transport দারুণ। আমরা দুদিন ঘুরেছি, পুরোটাই public transport এ, MRT (আমাদের Metro), BTS (Monorail গোত্রের), normal train (for long distance, আমরা চাপিনি), Ferry। এছাড়াও আছে বাস। তবে যাওয়ার আগে ভালো করে transport network টা study করে নেওয়া দরকার, গিয়ে বুঝতে গেলে puzzled হয়ে যাওয়ার সম্ভাবনা, এতটাই vast। Ferry র ব্যাপারটা একটু বলে দিই। দু’ তিনটে company র ferry service রয়েছে। Day pass এর option থাকলেও সেটা company specific। তাই না করাই ভালো মনে হয়েছে, যাতে dock এ গিয়ে immediate next যে ferry ই আসুক, তাতে উঠে পড়া যায়। আর রাস্তায় দেখতে পাবেন modified silencer আর বিশাল মোটা মোটা tyre লাগানো প্রচুর Toto!! ফেরার দিনেও প্রবল বৃষ্টি, তাই airport আসা হয়েছে Grab এর মাধ্যমে cab book করে, মাথায় রাখবেন যা charge দেখায়, সেটায় কিন্তু toll ধরা থাকে না। Toll আলাদা করে আপনাকে দিতে হবে। Bangkok এ দুটো airport, দুটোর মধ্যে দূরত্ব অনেকটাই। তাই একই দিনে দুটো flight চাপার সম্ভাবনা থাকলে দেখে নেবেন same airport কিনা।

e) Currency – ওখানের currency Baht, এই মুহুর্তে 1 Baht = roughly 2 INR. এখানেও কিন্তু সামান্য দাগ/ 1-2mm এর ছোট্ট কাটা থাকলে $ এর currency note কোথাও exchange করাতে পারবেন না।

f) খরচ – Flight per head one way approx. 6k INR। Hotel per night 1500 INR মতো। Per meal per head 200 – 300 INR এর মধ্যে অনেকরকমই খেয়েছি। MRT/ BTS/ Ferry র খরচ per journey per head 15 – 30 Baht এর মতো। Airport link metro র fare একটু বেশি। বিভিন্ন মন্দির এর ticket এর দাম 100 – 300 Baht per head। Grand Palace এর entry fee একটু বেশি, 500 Baht।

g) ‘আহা কি দেখিলাম!’ – Grand Palace চত্বর এতই বড়, ঠিক মত ঘুরে দেখতে 3hrs ও কম মনে হবে, এখানেই একই ticket এ দেখতে পাবেন Emerald Buddha র মন্দির সহ বেশ কিছু দ্রষ্টব্য। আরো আছে। ওই ticket এই আপনাকে bus এ করে নিয়ে গিয়ে theatre এ half hour এর cultural program দেখিয়ে আবার ফেরত নিয়ে আসবে, সেটা miss করবেন না। বিশাল Wat Arun মন্দিরের গা জুড়ে করা সূক্ষ্ম কাজ সত্যিই দেখার মতো। আর Wat Phra মন্দিরে আছে প্রকাণ্ড শায়িত বুদ্ধ। এরই পাশাপাশি ঘুরে নিতে পারেন ঝাঁ চকচকে mall, Iconsiam/ Siam Paragon.

Grand শুধু নামে নয়, আকারে, আয়তনেও।
Emerald Buddha
Grand Palace, Bangkok এর বিশাল বিশাল দেয়াল জুড়ে আমাদের মহাকাব্যের ধারাবিবরণী!
China Town, Bangkok এর food street, এটা ওখানের লোকজনের কাছেও একটা ঘোরার জায়গা, তাই ভালোই ভীড়।

h) ‘তবে যাওয়ার আগে’ – কিছু মন্দির চত্বরে dress restrictions আছে। Grand Palace এ প্রচুর হাঁটাহাঁটি করতে হবে, তাই ছাতা, জল নিয়ে যাবেন।

i) এছাড়া – 7/11 store চারিদিকে রয়েছে, কাছে hotel হলে bread, milk, noodle etc নিয়ে এসে কিছু খাবার ব্যবস্থা ঘরেই করে নিতে পারবেন। China town এর কাছেই Sampheng Market এ wholesale rate এ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, ঘুরে দেখতে পারেন। মনের দুষ্টু ইচ্ছাগুলোকে নিতান্তই প্রশমিত না করা গেলে রাতের দিকে ঘুরে আসতে পারেন বিভিন্ন Night Street।

Cambodia Bangkok travel itinerary

  • Day 1: Reached, Checked in at hotel. Visited Royal residence, local Old Market, Artisans Angkor. Then Apsara dance with dinner in the evening.
  • Day 2: Angkor Wat, Bayon, Baphuon, Phimeanakas, Terrace Of The Leper King and Elephants, Ta Prohm Temple.
  • Day 3: Sunrise visit to Angkor Wat, Prasat Preah Khan, Neak Poan, Ta Som, Eastern Mebon, Pre Rup, Bakong, Floating Village & Tonle Sap lake.
  • Day 4: Landmine museum, Banteay Srei Temple, Kulen waterfall and nearby temples, Prasat Beng Mealea
  • Day 5: Siem Reap to Bangkok. Evening at China town.
  • Day 6: Grand Palace, Wat Arun, Wat Phra.
  • Day 7: Local markets, Shopping malls (Iconsiam, Siam Paragon). Night flight to Kolkata.

ব্যাস, আপাতত এই। কিছু জিজ্ঞাস্য থাকলে বলবেন, জানা থাকলে অবশ্যই জানাবো!!


Comments

Your opinion matters. Is there anything I missed?

Your email address will not be published. Required fields are marked *