সামগ্রিক ভাবে আমি বালীর বাসিন্দা, সেই জন্য মনে বহু বছরের বাসনা ছিলো নিজের প্রথম visa Bali র জন্যই করবো। কিন্তু সেই স্বপ্নপূরণের চক্করে লাখ লাখ খরচা হয়ে গেলো!! ![]()
![]()
হবে নাই বা কেনো, hotel এর খরচ এক রাত্রের 1লাখ, 6 জনের সারা দিনের ac গাড়ি 4.5 লাখ। কিছু মন্দিরের entry fee 30 হাজার, waterfalls দেখতে 30 হাজার, এমনকি কয়েকটা beach এ ঢুকতেও 10-15 হাজার!! ভাগ্য ভালো প্রতি জায়গার parking fee র 5হাজার ওই গাড়ি ভাড়ার মধ্যেই ধরা ছিলো। Street food stall, ওখানে বলে Warung, সেখানে খেলেও একজনের 10-15 হাজার, আর restaurent এ তো 40-45 হাজারের নিচে গল্পই নেই! আর জল? 5 liter এর jar 11হাজার। দুঃখের কথা কি বলবো, প্রকৃতির ডাকে জল ছাড়তেও 5হাজার!! কিছু জায়গায় তো 7হাজারও লেখা থাকতে দেখেছি!!
তাই বলবো, নিজেকে Ambani-Adani ভাবতে একবার ঘুরে আসতেই পারেন Bali। প্রতি পদে পদে লাখ লাখ টাকা দিতে দিতে মনে একটা কোটিপতি feel আসবেই!! আর যখন দেখবেন ATM থেকে 12লাখ তোলার পরেও আপনার account থেকে কাটছে ওই 6 হাজার 500 মতো, তখন dil garden garden হয়ে যাবে!!! ![]()
![]()
![]()
ভণিতা সমাপ্ত, এবারে তথ্যে আসি। Bali বেড়ানোর সম্পূর্ণ planning করেছিলাম facebook এরই বিভিন্ন post পড়ে। তাই কোথায় কোথায় যাবেন, সেই আলোচনা আর repeat করবো না। Search করলে অনেক informative post পাবেন।
Bali (Denpasar) airport এ নেমে তিনবার line দিতে হবে, প্রথমে vaccination এর certificate দেখবে, তারপরে Visa র payment নেবে, সেখান থেকে payment এর receipt দেখিয়ে immigration, তারপর luggage collect করে customs এর declaration fill-up করে জমা দিয়ে বেরোনো। Visa, on arrival, খরচ per head 35 USD। যতজন যাচ্ছেন, সেই মতো total amount টা ready রাখবেন। Extra amount দিলে ফেরত দেবে Indonesian Rupiah তে, বেরোনোর তাড়াতে হঠাৎ লাখ লাখ টাকা পেয়ে সব গুলিয়ে যেতে পারে। তাই বেশি USD দিলে কত ফেরত দেবে, সেটা আগে থেকে মাথায় রাখবেন।
Bali তে সব থেকে বড় confusion হলো currency!! আমাদের 1 টাকা ওদের 175-185 টাকা মতো, আর 1 USD 14500-15000 মতো। ওদের minimum denomination এখন 1000, কিছু দোকানে 200-500 র coin দেয় ঠিকই, তবে এই ছোটো denomination বেশি চলে না বলেই মনে হয়েছে।
ওরা জিনিসের দাম কখনো 40 বলে, কখনো 40000, দুটোরই অর্থ 40000 IDR। Thumb rule যেটা আমি follow করেছিলাম, ওরা 40 বলুক, বা 40000, আমি 40000 ধরে শেষের দুটো শূন্য বাদ দিতাম, অর্থাৎ 400, তাকে 2 দিয়ে ভাগ করতাম, পেলাম 200, সেটাই আমাদের টাকায় হিসেব। Exact amount টা আমাদের টাকায় আর একটু বেশি হয়, তবে রাস্তাঘাটে সেই calculation করার থেকে এই approximation করাটাই আমার সহজ মনে হয়েছে।
Bali তে Indian currency থেকে Indonesian currency conversion rate ভালো নয়, 1INR এ 150IDR মতো দেয়, তাই better হয় India তেই conversion করিয়ে নেওয়া, অথবা USD নিয়ে যাওয়া। ওখানে গিয়ে ATM থেকেও সরাসরি IDR তুলে নিতে পারেন, current rate এ পাবেন, সাথে 2-3% extra charge কাটবে। Exchange centre গুলোতে প্রচুর fraud হয়, currency exchange করে IDR দেওয়ার সময় ওরা note count এ কারচুপি করে। তাই লাখ লাখ এর note পেয়ে খুশি না হয়ে খুব ভালো করে গুনে নেবেন। এইসব fraud reports পড়ে আমি lucrative rate offer করা local exchange centre এ যাইনি। BMC, Central Kuta এইগুলো authorised, তাই একবারই exchange করেছি, সেটা BMC তে। আর অনেক restaurent/ shopping centre এ credit card ও চলে। তবে credit/ debit card এ transaction করার plan থাকলে যাওয়ার আগে অবশ্যই international transaction enable করিয়ে যেতে হবে।
Bali তে petrol এর দাম 10000 per litre, অর্থাৎ আমাদের ওই 50 এর একটু বেশি, মানে এখানের প্রায় অর্ধেক!! ![]()
![]()
আর সেই জন্যই গাড়ি ভাড়া প্রায় জলের দর!! 10 ঘণ্টার জন্য 7জনের AC গাড়ি, গড়ে চলতো 100-120km প্রতি দিন, খরচ শুরুতেই বলেছি, 4.5লাখ প্রতি দিন, মানে মাত্র 2500 মতো। তার মধ্যেই সব জায়গার parking included.

ওখানের মানুষজন ভীষণই ভদ্র। আমাদের driver এর কথা আলাদা করে বলতেই হয়, নাম Komang (WA No. +62 812 4654 5149)। Bali Travel forum বলে Facebook এরই একটা group থেকে এর সাথে যোগাযোগ করেছিলাম। বয়স 27-28 মতো, পুরো trip খুব ভালো ভাবে ঘুরিয়েছে। Itinerary আমিই decide করেছিলাম, কোনো আপত্তি করেনি। কখনো ওর suggestion এ, আবার কখনো নিজের সুবিধার্থে সেই itinerary তে change ও করেছি, তাতে কখনো ওর parking এর খরচও বেড়েছে। কিন্তু no complain। একদিন weather একটু cloudy ছিলো, আমাদের Mount Betur, Betur Lake দেখতে যাওয়ার কথা, view পাওয়ার সম্ভাবনা ছিলো না, ও guess করেছিলো, তাও নিয়ে গেছে। ওর বিভিন্ন suggestions, eventually খুব important হয়েছে আমাদের জন্য। শেষের দিন Uluwatu temple এ Kecak dance দেখার plan ছিলো, যেটা ভালো ভাবে দেখার জন্য program শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে থেকে line দিতে হয়, যাতে প্রথম দিকে ঢুকে ভালো seat পাওয়া যায়। Komang নিজে initiative নিয়ে আমাদের বলেছে, আপনারা ঘুরুন, আমি line দিয়ে ticket কাটছি। পুরো trip এ তাকে বেশ কয়েকবার request করেছি at least একটা meal আমাদের সাথে খেতে, কিন্তু প্রতিবারই সবিনয়ে আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ও না থাকলে এই tour এত সর্বাঙ্গসুন্দর হতো না। তবে ওই group এ বিভিন্ন লোকের review পড়ে আর Bali র local দের সাথে কথা বলে মনে হয়েছে, ওখানে যার সাথেই ঘুরুন, এরকমই ভালো অভিজ্ঞতা হবে।
Bali তে সে অর্থে কোনো public transport নেই, সবাই two wheeler ব্যবহার করে, scooter ই বেশি, তবে চাকা বড়, bike এর মতো। ভাড়াও পাওয়া যায়, তবে Bali র শহর চত্বর, যেমন Kuta, Sanur, Seminyak এইসব জায়গায় International Driving license না থাকলে police fine করতে পারে, বেশি না, ওই লাখ খানেক মতো!! ![]()
। তবে outskirts এ, এই ভয় কম। খুব প্রয়োজন ছাড়া কেও horn দেয় না, দিলেও বড়জোর খুব ছোট্ট করে – ‘পিঁপ।’ রাস্তাঘাট ভীষণ পরিষ্কার। বেশিরভাগ locals tourism industry র উপর dependent, office-goars এর সংখ্যা কম, তাই as such, office hours এর কোনো extra ভীড় পাওয়া যায়না রাস্তায়। Bali তে building height এর restriction আছে। Komang এর থেকে জানলাম, নারকেল গাছের থেকে কম height হতে হবে, তাই পাঁচ তলার থেকে বেশি উঁচু building নেই।
Indonesia muslim-majority country হলেও Bali তে majority hindu। সাত দিনে যেটুকু বোঝা যায়, তাতে লোকজনকে liberal মনে হয়েছে। Pork পাওয়া যায় প্রায় সর্বত্র, hindu দেরও beef খাওয়া নিয়ে সেরকম restriction নেই। তবে white cow কে ওরা slaughter করেনা। আবার white monkey ও ওখানে পূজ্য। রাস্তাঘাটে আমাদের অতি পরিচিত বিষ্ণু, অর্জুন, রাম এদের সুদৃশ্য statue দেখতে পাবেন। Tirta Gangga বলে একটা মন্দির আছে, এই Gangga আমাদেরই গঙ্গা! ![]()
![]()
এবারে আসি খাবারের কথায়। শহর চত্বরে KFC, Domino’s, McDonald’s পাবেন। ওখানে ভাতের চল আছে, যে item এ Nasi লেখা, বুঝে নেবেন ভাত থাকবে। Local খাবার Nasi Goreng, Nasi Kunning, Nasi Jinggo আমার তো বেশ ভালো লেগেছে, Nasi Campur আর খাওয়া হয়ে ওঠেনি। একটা মজার ঘটনা ঘটেছিলো। একটা hotel এ খেলাম Grilled fish Sambal Matah, খুবই ভালো লাগলো!! পরে আরেক hotel এ গিয়ে খুব কেত মেরে বললাম Sambal Matah with rice, এক বাটি ভাতের সাথে কুচি কুচি করে কাটা পেঁয়াজ, লঙ্কা, দিয়ে গেলো, পাতিলেবুর রস দিয়ে!! ![]()
Sambal Matah র অর্থ বুঝলাম!!! একটা Omlette order করে খাওয়া শেষ করলাম!! যারা চা-খোর আছেন, তাদের জন্য বলে দিই, চা দেয় beer glass এর মতো বড়ো glass এ। শেষে এমন পরিস্থিতি দাঁড়ায়, দু’টো চা নিয়ে আমাদের পাঁচজন খাচ্ছে!!
Bali তে Insta-tour ব্যাপারটা খুব জনপ্রিয় হয়েছে!! এর প্রভাবটা কিছু tourist spot এ একটু বেশিই পড়েছে। একটা উদাহরণ দিই। Lempuyang temple, ভীষণ জনপ্রিয় একটা tourist spot। কিন্তু গল্পটা খানিকটা এরকম: car parking থেকে 50000 মতো দিয়ে shuttle গাড়িতে করে entrance point এ যেতে হবে, সেখানে আরো 50000 মতো entry fee দিয়ে ভিতরে ঢুকতে হবে। Entry fee দেওয়ার পরে আপনাকে একটা serial no. দেওয়া হবে, সেই অনুযায়ী 2-3 ঘন্টা line দিয়ে wait করার পরে আপনি একটা gate এর সামনে দাঁড়ানোর সুযোগ পাবেন, Gate of Heaven। Weather clear থাকলে background এ Mount Agung থাকবে। ওখানে local photographer, আপনার mobile নিয়ে lense এর তলায় কাঁচ ধরে photo তুলে দেবে with a fake reflection!!! এর জন্য তাকে আবার 5000 মতো tips দিতে হবে!! Komang এর থেকে এইসব শুনে, আর google এর latest reviews পড়ে আমি আর ওমুখো হইনি!!
Bali তে অনেক মন্দির যেমন আছে, তেমনই আছে খুব সুন্দর সুন্দর beach, আর আছে দারুণ দারুণ সব waterfalls। তবে মন্দির গুলোর একটা জিনিস ভালো লাগেনা। কোথাওই মূল মন্দিরের ভিতরে ঢুকতে দেবে না, শুধুমাত্র locals রাই ঢুকতে পারে। আপনি মন্দির চত্তরে ঘুরতে পারবেন। আর সব মন্দিরেরই বাইরের construction similar, তাই অনেক মন্দির দেখতে দেখতে একটা সময় monotonous লেগেছে আমার।


বরং beach গুলোয় অনেক বৈচিত্র্য। Mount Agung এর কাছে Amed beach, black sand। তার কাছেই Virgin beach, সেটা আবার yellow sand, স্নান করার জন্য অসাধারণ, স্বচ্ছ জল। অনেককেই দেখলাম snorkelling করতে বেশ দূর অবধি।


Waterfalls এর ব্যাপারে খুব selective হতে হয়েছে, কারণ waterfalls মানেই অনেক নিচে নামতে হবে সিঁড়ি ভেঙে আর Group এ আমি ছাড়া বাকি পাঁচ জন senior citizen! অগত্যা অনেক ভাবনা চিন্তা করে শুধু দুটো waterfalls ই রেখেছিলাম itinerary তে। Tukad Cepung waterfall সুন্দর, কিন্তু ওই insta-location হওয়ার ঝামেলা!! চার পাঁচ জনের পিছনে দাঁড়ালাম, তারা হাত তুলে, হাত ছড়িয়ে, শাহরুখ খানের pose দিয়ে, বিদেশী couple চুমু খেয়ে ছবিটবি তোলার পরে আমাদের সুযোগ এলো!!
Rice terrace Bali র একটা popular tourism concept। Stepped rice field এর উপরে বিশাল বিশাল swing, এছাড়াও বিভিন্ন setup করা আছে, insta-photo র জন্য। তবে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে টাকা দিয়ে ধানজমির উপরে দোলনায় দোলার আর ইচ্ছা হয়নি। Gunung Kawi temple সে অর্থে জনপ্রিয় নয়, তবে পাহাড়ের গায়ে কেটে বানানো বিশাল ভাস্কর্য সত্যিই দেখার মতো।
Bali তে shopping: প্রচুর bargain করতে হয়। ধর্মতলা, গড়িয়াহাটে যারা স্বচ্ছন্দ, তাদের সুবিধা। জিনিসপত্রের দাম এখানের থেকে একটু কম, সেই reference ধরে bargain করতে পারেন। Kuta beach এর ধারে অনেক street shops আছে। Tanah Lot temple এ সূর্যাস্ত দেখার পরে, সন্ধেবেলা ওখানের local দের সাথে দরদাম করে ভালো দামে local souvenir/ bag কিনতে পারেন। Penglipuran Village ওখানের একটা tourist spot, village and shopping hub – ভালোই লেগেছে, তবে এখানে বেশি bargaining করলে ওরা পাত্তা দেয়না, যেহেতু সারাদিনে এখানে tourist এর অভাব নেই।
Nusa Penida island এ গিয়ে মন ভরে গেছে!! কি অসাধারণ color combinations, প্রকৃতির খামখেয়ালীপনার কি আশ্চর্য নিদর্শন!! দারুণ!!
Bali tour শেষ করেছি Uluwatu temple এ সূর্যাস্ত, তার পরে Kecak dance performance দেখে। রামায়ণের সীতাহরণের গল্পই আবার দেখা হল Bali র সংস্কৃতির আঙ্গিকে। সুন্দর উপস্থাপনা।

এবারে মূল বিষয়: খরচ। যাতায়াত এর 26k per head, এটাই main খরচের জায়গা। Visa 2500 টাকা মতো। গাড়ির খরচ 2500 মতো per day। খাবার, street এ 50 থেকে শুরু করে restaurent এ 500 র মধ্যে অনেক রকমের option আছে। রাস্তাঘাটে কলা প্রচুর পাবেন। Pineapple pancake try করে দেখতে বলবো। বেশিরভাগ মন্দিরে entry fee 250টাকা, দু’একটা মন্দিরে বেশি। Group বড় হলে গাড়ির খরচা কমে যাবে। দুজনে গেলে, একটু reasonably খেলে, বেশির ভাগ tourist spot দেখেও flight সহ 60-70k per head এই হয়ে যাওয়া উচিত।
আমাদের থাকার খরচের গল্পটা বলতেই হবে। Planning/ Booking করার সময় একাধিক website এ Ubud এর একটা hotel পেলাম, Arjuna Homestay। খরচ 350 মতো, per night per room, তার সাথে আবার দুজনের breakfast included!! অনেক মাথা চুলকেও এই absurd দামের রহস্য উদ্ধার করতে পারলাম না। শেষমেষ, ‘ওই hotel থাকার যোগ্য হবে না, গিয়ে অন্য hotel দেখতেই হবে’, ধরে নিয়ে book করেই ফেললাম, দু’ night এর তিনটে room এর খরচ 1900 মতো!! ![]()
কিন্তু গিয়ে সত্যিই shock পেলাম!! Non AC, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম room with attached bathroom and breakfast! একটাই অসুবিধা hotel অবধি গাড়ি ঢোকে না, main road থেকে 150m হেঁটে আসতে হবে। খুবই acceptable trade-off ছিলো আমাদের জন্য!! Breakfast options এ bread toast with omlette, pancake, fruit salad, coffee, কোনোটাই unlimited নয় অবশ্যই। তবে এই rate এ এই প্রাপ্তি আমাদের কেউই just ভাবতে পারেনি, আর এই hotel খুঁজে পাওয়ার জন্য footage খেতে আমি একটুও কুণ্ঠা বোধ করিনি!! ![]()
। পরের দুটো hotel এ খরচ হয়েছে 2000 (with breakfast) আর 1300 (without breakfast) করে per night।
Bali tour আমাদের শুরু করতে হয়েছিলো একটা কঠিন hurdle পেরিয়ে, সেইটা দিয়ে শেষ করি। আমাদের যাওয়ার flight ছিলো Singapore হয়ে, মাঝে 1hr 15min এর layover। Connecting flight same airlines এরই, তবুও উৎকণ্ঠা একটা ছিলোই। প্রথম Flight land করলো minute 15 দেরীতে, আরো tension! তবে airlines staff রা বেশ helpful, তাই next flight এ board করতে আমাদের অসুবিধা হয়নি। তবে Bali airport এ পৌঁছে সব formalities complete করে আমরা বুঝতে পারলাম, আমরা proactive হলেও, আমাদের check in luggage রা ল্যাদখোর!! তারা Singapore এই রয়ে গেছে!! ![]()
Luggage belt এ বহুক্ষণ অপেক্ষা করে যখন finally কঠোর সত্যিটা মেনে নিয়ে luggage service এ গেলাম, বুঝলাম আমাদের first flight এর কারো luggage ই connecting flight এ ওঠেনি!! একটু চিন্তামুক্ত হলাম!! Human psychology!! একা fail করলে খারাপ লাগে, সবাই একসাথে করলে ঠিক আছে!! যাই হোক, luggage service assure করলো, সেদিনেরই last flight এ luggage চলে আসবে, ওরা direct hotel এ পাঠিয়ে দেবে। এবং বাস্তবিকই রাত তিনটে নাগাদ luggage পৌঁছে যায় hotel এ। তো বুঝলাম, এইসব হতেই পারে, সব নিয়েই চলতে হবে আর সব ভালো যার শেষ ভালো!! এই নিয়েই আমার বেড়ানো, আপনার বেড়ানো আর আমাদের সব বাঙালির বেড়ানো !!





Your opinion matters. Is there anything I missed?