Yelbong village

বন্ধুসঙ্গে Yelbong – River Canyon Trek

এই জায়গার নাম শুনেছি বছর দু’য়েক হলো। শেষ পর্যন্ত কাছের কিছু বন্ধুবান্ধবকে manipulate করে 2022 এর দোলের ছুটিতে Yelbong যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলতে পারলাম!!

শোনা যায়, ফ্রান্সিস রাই বলে একজন এই জায়গাটা প্রথম explore করেন এবং ওনারই নিরলস পরিশ্রমের পরে এই জায়গা পরিচিতি পেয়েছে River canyon trek এর জন্য। বর্তমানে Yelbong এর ছোট্ট জনবসতিতে রয়েছে পাঁচ ছ’টা homestay।

Facebook ইত্যাদি খুঁজে বেশ কিছু number পাওয়া গেলো, যার মধ্যে আমাদের পছন্দ হলো গোপাল ছেত্রীজীর homestay (M: 9339126613)

Yelbong জায়গাটার সম্পর্কে stand এর ভাড়ার গাড়ির driver রা বিশেষ অবগত নয় এবং রাস্তা কেমন, ভালো না খারাপ, সেই নিয়ে আমরাও সন্দিহান ছিলাম। তাই কথা হলো গোপালজীর সাথে যে ওদলাবাড়ি থেকে ওনার পাঠানো গাড়িতেই যাবো homestay অবধি, খরচ পড়বে 2000 টাকা।

সর্বসাকুল্যে আমরা সাতজন, তার মধ্যে 14 বছরের এক ছটফটে ছেলে, আর 5 বছরের একটা বাচ্চা। সবাই মিলে পৌঁছে গেলাম ওদলাবাড়ি। কি গাড়ি আসবে, সেই নিয়ে কথা হয়নি গোপালজীর সাথে। তাই নির্ধারিত সময় এর কাছাকাছি যখন একটি pick-up van আবির্ভূত হলো, একটু অবাকই হয়েছিলাম!! গাড়ি থেকে হাস্যমুখে নেমে এলেন গোপালজী নিজেই, আর পুরো tour এই দেখলাম সেই হাসি লেগে রয়েছে ওনার মুখে। খুবই ভালো এবং likeable মানুষ। গাড়ির মধ্যেই আমাদের বসার জায়গা হলেও গোপালজীকে পিছনে দাঁড়িয়ে আসতে হলো।

বাগরাকোট চা বাগানের পাশ দিয়ে চুইখিম হয়ে সিকিম যাওয়ার বড় রাস্তার কাজ হচ্ছে। সেই রাস্তা থেকেই একজায়গায় নেমে যেতে হবে ডানদিকে, সেখান থেকে রাস্তা কাঁচা এবং জায়গাবিশেষে বেশ ভাঙাচোরা। তখন উপলব্ধি করলাম Pick-up van আসার কারণ!!

ঘন্টা দেড়েক পরে পৌঁছলাম ওনার সুন্দর সাজানো গোছানো homestay তে। River canyon এ যাওয়ার trail যেদিক থেকে শুরু, গ্রামের সেই দিকেরই শেষ প্রান্তে ওনার homestay।

পরদিন সকালেই হাঁটা শুরু। Guide ওখানেরই এক সুদর্শন যুবক, সাথে একজন assistant। প্রায় 3km পাথুরে চলার পথে নেমে পৌঁছতে হয় রমতি নদীতে। সেখান থেকে আরো প্রায় 300m নদী বরাবর গিয়ে riverbed ছেড়ে ঢুকতে হয় বাঁদিকে। এখান থেকেই ধরা হয় river canyon trek এর শুরু, যার total দূরত্ব মোটামুটি 2km, যদিও cave area শুরু হয় আরো খানিকটা পরের থেকে। Cave এর শুরু অবধি পৌঁছনোর রাস্তা বেশ tricky, boulder পূর্ণ, এবং কিছু ক্ষেত্রে বিপদসংকুলই বলা চলে। আমার বন্ধু, যাকে ভুল বুঝিয়ে এবং অর্ধসত্য বলে আমি এবং তার বউ এই যাত্রায় সঙ্গী করেছিলাম, সে এক boulder থেকে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে তার 80kg র বপু নিয়ে land করলো তার পশ্চাদ্দেশে, বেশ ভালোই লেগেছিল, তার সমানুপাতিক খিস্তিও আমরা খেয়েছি চুপ করে!

Cave অংশের শুরু হয় দু’পাশে খাড়া উঠে যাওয়া পাহাড়ের মাঝখানে, পরিসর জায়গাবিশেষে কমে গিয়ে হয়ে যায় 2 – 3ft। মধ্যে মধ্যে রয়েছে বড় বড় লম্বা গাছের গুঁড়ি, boulder, তারই নিচ দিয়ে গলে, উপর দিয়ে লাফিয়ে এগিয়ে যেতে হবে। ভালো grip এর trekking shoe পড়ারও জো নেই, কারণ নিচে জল, যার গভীরতা কোথাও কোথাও প্রায় 3 – 4ft। এই ভাবেই এগিয়ে যেতে যেতে পথ শেষ হয় পাহাড়ের কুঠুরিতে এক ছোট্ট ঝর্ণার কাছে গিয়ে। এখান থেকে rock climbing করে উপরে উঠে অন্য রাস্তা দিয়ে ফেরা যায়, তবে সেই adventure আমাদের plan এ ছিলনা।

Cave এর শুরু।

তাই এখান থেকে same পথে riverbed এ ফিরলাম। তবে যে রাস্তায় homestay থেকে riverbed অবধি নেমেছিলাম, সেই রাস্তা যথেষ্ট খাড়াই, তাই অপেক্ষাকৃত কম খাড়াই (এবং সঙ্গত ভাবেই বেশি দূরত্বের) অন্য একটা রাস্তা দিয়ে ফেরার পথে যাত্রা।

Homestay তে থাকা এবং খাওয়ার খরচ জনপ্রতি 1200 টাকা। গোপালজীর কথা আলাদা করে উল্লেখ করবো। আমাদের সাথে পাঁচ বছরের বাচ্চা ছিল, তার জন্য টাকাতো নেনই নি, উপরন্ত তার জন্য খাঁটি গরুর দুধ, ডিম সেদ্ধর ব্যবস্থা করে দিয়েছেন। 14 বছরের যে ছিলো, তার জন্যও নিয়েছেন অর্ধেক charge। Homestay তে পৌঁছনোর দিনে Welcome drink হিসেবে এবং canyon থেকে ফিরে আমাদের জিভ বের করে হাঁপানো দেখে আমাদের জন্য বানিয়ে দিয়েছেন অতি সুস্বাদু লেবু জলের শরবত!!

Guide charge জনপ্রতি 250 টাকা। এই প্রসঙ্গে একটা কথা বলতে হয়। Homestay decide করার সময় যে দু’ তিনজনের সাথে কথা হয়েছিল, তাদের একজন guide charge বলেছিলেন 600 টাকা। এতটা তফাৎ হওয়ার কারণ তখন বুঝতে পারিনি, তবে canyon এ যাওয়ার দিনে অন্য একটি group কে দেখতে পাই, যাদের মাথায় helmet, guide এর হাতে দড়ি। হয়তো এই আনুষঙ্গিক সুরক্ষা বলয়ের জন্য extra charge ধার্য্য করে অনেক homestay তে। আপনি কি করবেন, আপনার সিদ্ধান্ত।

এবার একটা কথা, যেটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। Yelbong River Canyon trek করতে গিয়ে আপনি homestay তে থাকতে পারেন, with amenities like proper bathroom, cosy living. অথবা Yelbong পৌঁছে সেদিনই riverbed অবধি হেঁটে নেমে গিয়ে সেখানে camping করে থাকতে পারেন with basic facilities, not-so-standard toilet। এতে আবার charge ও বেশি, যেহেতু আপনার থাকা/ খাওয়ার ব্যবস্থা সবই লোক arrange করে নিয়ে আসতে হচ্ছে।

রমতি নদী

কিন্তু এখানে একটা catch আছে। Homestay থেকে canyon অবধি গিয়ে ফিরে আসতে গেলে (যেটা আমরা করেছিলাম), canyon অবধি পৌঁছতে পৌঁছতেই অনেকে tired হয়ে পড়বে বলে আমার মনে হয়েছে। ফলত যে canyon trek করার উত্তেজনা নিয়ে আসা, আদপে সেই canyon এর মধ্যে দিয়ে হাঁটার সময়, আনন্দ উপভোগ করার থেকে ক্লান্তি অনুভূত হয় বেশি!! তার সাথে থাকে canyon থেকে বেরোনোর পরে আবার প্রায় 4km হেঁটে ফেরার দুশ্চিন্তা , যেটা আবার করতে হয় ভরদুপুরে। সেই পরিপ্রেক্ষিতে ভেবে দেখলে riverbed এ camping করে থাকাই সমীচিন, এতে করে canyon trek টা পরিপূর্ণ ভাবে উপভোগ করা সম্ভব।


Yelbong Canion trip plan

Travel Itinerary in 3D/2N:

  • Day 1: New Mal Junction / NJP station to Yelbong by car – arrange beforehand
  • Day 2: Trek to river canion and back
  • Day 3: Yelbong to NJP/New Mal Junction

Places to visit:

River canion, colorful birds, natural beauty

Travel Tips: The trek is long, might be tiring in summer time

Homestays @Yelbong or camping beside the river. Food included in package as it is a remote/offbeat place.

Car: 2-4k one way
Stay & Food: ₹1200-₹1500 per head per day
Trek guide: ₹250 – ₹600 per head



< Pratik, an Electrical Engineer by profession, is passionate about electric gadgets and loves to do DIY home automation kind of work himself. An avid traveller, who loves to plan his own trip with family, friends and senior citizens. Originally from the land of Nobel laureate Rabindranath Tagore, Bolpur-Santiniketan. Currently lives in Falakata, North Bengal. >


Comments

Your opinion matters. Is there anything I missed?

Your email address will not be published. Required fields are marked *