Rock Climbing course with Kolkata Trekkers Youth

আমাদের দৈনন্দিন boring বিরক্তিকর জীবন থেকে বেরিয়ে প্রায়ই মনে হয়না একটু adventurous কিছু করি??

সেই আশাতেই join করেছিলাম Rock Climbing course।

কলকাতার বিভিন্ন organization এই চারদিনের programme organize করে। যে কোনো organization এর সাথেই যেতে পারেন, একটু দেখে নেবেন সেই organization IMF approved কিনা। আমি গেছিলাম Kolkata Trekkers Youth এর সাথে, জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়াতে, January র 3rd week এ। প্রসঙ্গত বলে রাখি, এই জয়চণ্ডী পাহাড়েই সত্যজিৎ রায় কিছু দৃশ্যের shooting করেছিলেন।

ফিরেছি অসাধারণ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে।

Campsite..
অনুশাসন, নইলেই কড়া শাসন!!
In case your ‘leap of faith’ is unfaithful to you, there is protection!!
Just to ensure you don’t fall and die while rappelling down from around three stories up!!
Leap of Faith
Energy boosters..
River crossing technique..
বিভিন্ন mountaineering equipment.
Tent pitching procedure..

আপনি জানতে পারবেন বিভিন্ন Rock face এর classification, শিখতে পারবেন কিভাবে খুঁজে নিতে হবে সেই rock face এ লুকিয়ে থাকা নানারকম ‘Hold’, যার সাহায্যে আপনি সহজে, কিন্তু সতর্কতার সাথে, উঠতে পারবেন উপরে।

দেখতে পাবেন বিভিন্ন equipment, যেগুলো mountaineer দের সর্বক্ষণের বিশ্বস্ত সঙ্গী। বলাই বাহুল্য, বেশ কিছু equipment নিজে হাতে ব্যবহার করারও সুযোগ পাবেন।

আপনাকে শিখতে হবে mountaineer দের বিভিন্ন রকম rope knot, আর course এর শেষ দুদিন আপনার knot বাঁধার পারদর্শিতার উপরেই depend করবে আপনার নিজের নিরাপত্তা।

কিছু mountaineering technique, যেগুলো এই course এর curriculum এর অন্তর্ভুক্ত নয়, সেগুলো demonstration দিয়ে দেখাবেন organization এর প্রুভূত অভিজ্ঞ member রা। কে বলতে পারে, যা দেখে আপনার মধ্যেও Basic Mountaineering course করার ইচ্ছা জেগে উঠবে না….

এবারে কিছু বিধিসম্মত সতর্কীকরণ। এটা casual বেড়াতে যাওয়া হিসেবে দেখবেন না। আপনাকে চার দিন strict অনুশাসন এর মধ্যে থাকতে হবে। যদি কোনো couple যান, একই tent এ থাকতে পারবেন, এরম প্রত্যাশা নিয়ে যাবেন না। পরিস্থিতির খাতিরে male participant দের খোলা প্রকৃতির মাঝেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হতে পারে। আর ন্যূনতম শারীরিক সক্ষমতা বাড়িয়ে যাবেন, হাতের জোরে নিজের শরীরকে তুলতে পারার ক্ষমতা খুবই আবশ্যিক।

তবে বিশ্বাস করুন, অসুবিধা ছোটখাটো হলেও ফিরে আসার সময় খুব খুব খুউব ভালো লাগবে।

PS: কিছু ফটো আমার নিজের তোলা নয়।

শেষ রাতে campfire. আপনার ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা বাইরে আনার একটা সুযোগ।

Read more adventure stories

Bungee Jumping ঋষিকেশে

Goa cycling with YHAI

Hampta Pass Trek


Comments

Your opinion matters. Is there anything I missed?

Your email address will not be published. Required fields are marked *