আমার বাবা মা’র মত অনেকেই আছেন যারা দেশের মধ্যে অনেক ঘোরেন, মনে খুব ইচ্ছা একবার বিদেশের মাটিতে পা দেওয়ার, কিন্তু ‘বিদেশ মানে অনেক খরচ’ – এই আশঙ্কায় যাওয়া আর হয়ে ওঠে না। এই post তাঁদের জন্যই যারা কোনো agent ছাড়া এবং বেশি খরচা না করে প্রথমবার বিদেশ ঘুরে আসতে চান।
আমার বাবা-মা ঘুরে এলো কুয়ালালামপুর (30th June – 06th July’22)। আমার এক বন্ধুর plan ছিলো Kuala Lumpur এ বোনের কাছে যাওয়ার, আর মূলত ওরই উৎসাহে বাবা মা’র যাওয়াটা বাস্তবায়িত হলো। In fact, বন্ধু আর ওর বোনের জন্যই পুরো tour টা বাবা মা দারুণ enjoy করেছে। যেহেতু agent এর সাহায্য নিইনি, তাই এই tour এর পরিকল্পনা করতে গিয়ে বেশ কিছু ব্যাপারে আমার জ্ঞান বৃদ্ধি হল, বা বলা ভালো করতে হলো। সেগুলোই share করছি।
Visa: Malaysia র visa online এই করা যায়, খরচ ভারতীয় টাকায় ৩০০০ এর মত (as on July 2022)।
তবে visa application করার আগে যাওয়া-আসার ticket, hotel booking এর কাগজ থাকতে হবে। আর Malaysia visa র সবচেয়ে জটিল বিষয় হলো photo, ওদের নির্দিষ্ট করে দেওয়া ধরনের একটুও এদিক-ওদিক হলে application submit ই করা যায় না।
Hotel: Visa র আগে hotel booking করা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। Agoda বা Booking website থেকে, free cancellation আছে, এরকম যেকোনো একটা hotel book করে নিন পুরো period টার জন্য। Visa approve হওয়ার পরে, যদি চান, ওই booking cancel করে নিজের itinerary মত book করে নিন। 2000 এর range এ অনেক hotel ই পাবেন।
Flight: As on July 2022, direct flight আছে Air Asia র। Ticket কাটার সময় খেয়াল রাখবেন base price এ শুধু একটা 7kg র bag নেওয়া যায় (cabin luggage)। 2500 টাকার মত বেশি দিয়ে ‘Extra baggage (20kg) + একটা meal + normal seat selection’ – এই তিনটি নিয়ে একটা প্যাকেজ add করা যায়। একজনের ticket এ আমি এই প্যাকেজ add করেছিলাম, আরেকজনের base price এর ticket + normal seat selection। দুজনের যাতায়াত বাবদ খরচ 31k মতো।
Covid Certificate: একটা কথা আমার মত অনেকেই হয়তো জানেন না। যে covid certificate আমরা সচরাচর নিয়ে ঘুরে বেড়াই, সেটা দেশের বাইরে অচল। তবে চিন্তার কিছু নেই, Cowin website এ International Travel Certificate option এ গিয়ে passport details দিলে সহজেই International certificate বের করে নেওয়া যাবে।
Cash: Malaysia র currency Ringgit, roughly আমাদের 20 টাকায় ওদের 1 Ringgit। যাওয়ার আগে কোনো authorised currency conversion agency বা bank এ গিয়ে কিছু ওদেশের currency নিয়ে নিন, সাথে মনে করে receipt টাও নেবেন। Airport এও exchange করাতে পারেন, তবে rate টা হয়তো বেশি পড়বে। Debit বা Credit card এ international transaction enable করে নিন, আর অবশ্যই limit টা কমিয়ে নিন।
SIM: Jio র একটা International roaming plan আমার requirement এর সাথে বেশ মিলে গেছিলো। 1100 টাকায় 933 টাকা দেবে আর 28 দিনের validity। Call 2টাকা প্রতি minute, আর internet 2টাকা প্রতি MB। অর্থাৎ শুধু call করলে প্রায় সাত ঘন্টা কথা বলা যাবে, তবে internet মাত্র 450MB মত। আমার মূল লক্ষ্য ছিল যাতে airport এ নামা থেকেই আমি যোগাযোগ করতে পারি এবং কোনো প্রয়োজনে সাহায্য করতে পারি। Internet এর জন্য local SIM নিয়ে নেওয়াই ভালো, খরচ airport এর ভিতরে 600 টাকা মত, বাইরে 300
। এছাড়া airport এর ভিতরে আর hotel এ free wifi থাকেই।
Malaysia-specific বিধিনিষেধ: আমাদের যেমন Arogya Setu app, ওদেরও আছে সেরকম app ‘My Sejahtera’. এই app এ register করতে হয়েছিলো, traveller option এ journey detail আর profile এ vaccination details add করলাম। প্রসঙ্গত বলে রাখি, ওখানে full vaccination এর definition হচ্ছে 60 র উপরে যারা, তাদের তিনটে dose, আর 60 র নীচে দুটো। এই বিধিনিষেধ কিন্তু সময়ে সময়ে change হতে থাকে।
এই অবধি হলো গিয়ে যাওয়ার প্রস্তুতি। একটু চেষ্টা করলে পুরোটাই নিজেই করতে পারবেন।
Kuala lumpur এ আরামদায়ক এবং সস্তা local transport হলো Grab app, যেটা basically এখানের Uber এর equivalent। তাই যারা Uber এ সরগর, তাদের সোনায় সোহাগা। কিন্তু unfortunately আমার বাবা – মা নন, তাই ওখানের local transport এর খোঁজ করতে গিয়ে বুঝলাম খুবই বিস্তৃত network; bus, train, monorail সবই আছে। তার সাথে আছে Go-KL বলে একটা bus service, যেটা শহরের ভিতরে চলে এবং সম্পূর্ণ free!! শুনেই আমার মনে হয়েছিল ওখানের মন্ত্রীকে ‘বাসশ্রী’ দেওয়া উচিত ![]()
।
এখানে একটা কথা বলে দেওয়া ভালো। আমার লক্ষ্য ছিল বাবা মাকে প্রথমবার বিদেশ ঘোরানো, পুরো কুয়ালালামপুরে যা যা দেখার আছে সব দেখে নিতে হবে এরকম কোন target আমার ছিল না। তাই ওখানে Bukit Bintang বলে একটা popular locality আছে, সেখানে station এর কাছে একটা hotel এই পুরো সময়টার booking করেছিলাম। এই group এ একটা common প্রশ্নের উত্তরে আগে থেকেই বলে রাখি, ওই চত্তরে চার – পাঁচটা বাংলাদেশী restaurent ও আছে!! ![]()
![]()
Klook বলে একটা website আছে, ওখানের অনেক tour/ tourist attraction এই ধরনের app থেকে book করে দেওয়া যায়। আমি এখান থেকেই book করে watsapp এ পাঠিয়ে দিয়েছি, ওরা ওখানে দেখিয়ে যেতে পেরেছে।
এছাড়াও হেঁটে, train/ bus এ চেপে কিছু জায়গা ঘুরেছে, বাকিও থেকে গেছে কিছু। তবে কোই পরোয়া নেহি!! কারণ ভয়টা কেটে গেছে!! আর সেটাই তো মূল লক্ষ্য ছিলো! একটা তথ্য দিয়ে রাখি, ওখানে বেশির ভাগ জায়গায় entry fee তে senior citizen দের discounted fee, যে সুবিধা আমার বাবা নিতে পেরেছে!! তাই যারা ভাবছেন, বয়স হয়ে গেছে, আর কি যেতে পারবো??!!! তাদের বলি, এখনই যাওয়ার আরো ভালো সময়!!
ছবি আমি সাধারণত chronologically দেওয়া পছন্দ করি, তবে এক্ষেত্রে বিষয়ভত্তিক ভাবে club করলাম। এই trip এ আমি যাইনি, তাই ওখানের অভিজ্ঞতা এই photo র মাধ্যমে আর বাবা, মা, বন্ধুর সাথে কথা বলে visualise করেছি, সেটাই তুলে ধরার চেষ্টা করছি। ![]()
![]()























Your opinion matters. Is there anything I missed?