হ্যাঁ, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘আমরা কি সত্যিই স্বাধীন’ – এই জাতীয় ভাবনাচিন্তার পরাধীন হয়ে পড়া থেকে বাঁচতে কোথায় যাওয়া যায় ভাবছিলাম। বেশ কিছুক্ষন ভাবনাচিন্তার পরেও কিছু না পাওয়ায় ঠিক যখন ‘ধুত্তেরি’ বলে ওঠার পরিস্থিতি, তার ঘন্টাখানেক পরেই school life এর এক বন্ধুর phone।
তারাও চারজন তৎকালে শুধুমাত্র North Bengal আসার ticket কেটেছে, Dhotrey যাওয়ার পরিকল্পনা। আমি সঙ্গী হতে চাই কিনা? বলা বাহুল্য, এই প্রশ্নের উত্তর কি দেবো তারাও জানতো!!
এইসময় বেশ ফাঁকা ফাঁকা, সাথে বর্ষার পরিবেশের মাদকতা। সব মিলিয়ে ভালই কাটলো 2022 এর 15th August এর weekend। তারই কিছু ছবি।


Dhotrey তে Padma homestay আর Sherpa homestay খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আমরাও Padma তেই ছিলাম, গিয়েই book করা। তবে ওখানে সদ্য হওয়া দু’ room এর একটা homestay (Kanchan view homestay) আর তার ববি দিদির কথা না বললেই নয়। এতই ভালো ব্যবহার, যে আমরা ওনার homestay তে lunch, snacks খেয়েছি, আর ফেরার সময় ওনার বাড়িতে বানানো local wine ও নিয়ে এসেছি!! Homestay র location এমনই সুন্দর, একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘার view, অন্যদিকে পুরো valley র view।

বন্ধুদের শুধু আসার ticket কেটেই চলে আসার ফলাফল না বললে এই trip এর গল্প অসম্পূর্ণ থেকে যাবে। 15th এর ফেরার তৎকাল ticket কাটতে হবে 14th এ, যেদিন আমরা থাকবো Dhotrey থেকে Tonglu র রাস্তায়, অর্থাৎ network থাকবে না। তাই agent কে বলে এসেছিল, এবং এই rush weekend এ যা হওয়ার, তাই হয়েছিলো!! Ticket হয়নি! তারপরে আবার অনেক খুঁজে মালদা হয়ে break journey র ticket কাটা, 14th রাত্রে জানতে পারা যে মানেভঞ্জন এর পরে ধস, ফিরতে হবে অনেক ঘুরে অন্য route এ (বিজনবারি হয়ে), 15th এ সকাল 7টায় আসতে বলা গাড়ির 0740 এ আসা, বেরিয়ে প্রচুর jam পাওয়া etc. etc. তবে এই সবের পরেও সমাপ্তি ঘটেছে ‘সব ভালো, যার শেষ ভালো’ হয়েই। নইলে আবার সেই ‘ধুত্তেরি’ হয়ে যাবার প্রবল সম্ভাবনা তৈরি হয়ে গেছিলো!!












তবে এই shed এ বসার পর থেকেই বিভিন্নজনের dress এ জোঁকের প্রাদুর্ভাব হওয়া শুরু হয়!!!Dhotrey itinerary in 3D/2N
- Day 1
- Reach NJP station and take cab to Dhotrey) & Stay @homestay
- Day 2
- Trek to the Tonglu & explore. Stay @homestay
- Day 3
- After breakfast return journey towards NJP station.
Travel Tips:
Do not miss the trek to Tonglu.
Best Season to travel to Dhotrey:
Winter & Spring (October to April) for the best view. Be careful in rainy season.






Your opinion matters. Is there anything I missed?