Scooty তে দার্জিলিং (Darjeeling)

অনেক দিনের সখ ছিল আমার বহু বছরের সাথী, TVS Wego টা কে দার্জিলিং দেখাবো, কিন্তু হাওড়ায় থেকে এই সাধ ছিলো আমার সাধ্যের অতীত।

তবে বর্তমানে ফালাকাটায় থাকার কারণে, মনে হলো এই সুযোগ, তাই বেরিয়ে পড়লাম last weekend এ।

30th July – 1st August, 30th stay করলাম Lava, 31st এ Ghoom এর কাছে। কোনো tourist spot visit করার লক্ষ্য ছিলো না, একমাত্র উদ্দেশ্য ছিলো বর্ষার রাস্তাঘাট, প্রকৃতি দেখা। তবে সেই চক্করে পরে ভিজতেও হলো প্রচুর!!

Route ছিলো Falakata – Gorubathan – Lava – Kalimpong – Peshok – Lamahatta – Darjeeling – Kurseong – Siliguri – Falakata.

Total distance covered: 430km।

ফেরার দিনে ইচ্ছা ছিলো মিরিক হয়ে ফেরার, কিন্তু সকাল থেকেই প্রচুর বৃষ্টি, তারই মধ্যে বেরোতে হয়েছে। আবার সোমবার, তাই ফিরে office ঢোকার ব্যাপার আছে, অগত্যা ওই extra 23km এর detour টা বাদ দিতে হলো।

লাভা থেকে Algarah যাওয়ার রাস্তা, যেটা যায় Mayrong forest, Rissium forest এর মধ্যে দিয়ে, ওই রাস্তাটা খুব সুন্দর!! আর তিস্তা বাজার – পেশক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা নিয়ে একটাই কথা বলতে হয়, ‘ভয়ঙ্কর সুন্দর’!!

Video তুলেছিলাম, তবে camera mount করেছিলাম scooty তে, ফলত সেই video ভয়ঙ্কর shaky, তাই আর share করা গেলো না। কিছু photos দিলাম, route এর বিভিন্ন জায়গায় তোলা।

গরুবাথানের কাছে ফাগু।
ফাগু ছাড়িয়ে লাভার পথে।
লাভা পৌঁছনোর একটু আগে।
ঋষপের রাস্তা।।
লাভার homestay থেকে, বিকেল শেষের দিকে, বৃষ্টিও শুরু অঝোরে!!
লভলভা!!
লাভা park, জোঁকের কথা ভেবে উঠিনি!!
লাভা ছেড়ে দার্জিলিংয়ের পথে, 0730 নাগাদ, ঠান্ডা বেড়েছে!!
লাভা আর কালিম্পং এর মাঝে কোথাও।।
তিস্তা বাজার পেরিয়ে দার্জিলিংয়ের দিকে..
ভয়ংকর সুন্দর রাস্তা!!
বর্ষার এই রূপ দেখার জন্যই যাওয়া!!
Ghoom এর কাছে homestay, তার balcony র ঠিক নিচ দিয়েই toy train যায়!!
ফেরার দিন, সোমবার। প্রচুর বৃষ্টি, তার মধ্যে আবার ফিরে office এ ঢুঁ মারার ব্যাপার আছে, তাই বেশি photo তোলা হয়নি!!
সেই Hill cart road!!
বাড়ি ছেড়ে.. বাড়ি ফিরে!!


Comments

Your opinion matters. Is there anything I missed?

Your email address will not be published. Required fields are marked *